দিনাজপুরের সড়কে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের দিনাজপুরের সড়কে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

দিনাজপুরের সড়কে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭০ সময় দর্শন

দিনাজপুরের সদর উপজেলায় মিনিবাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার দিনাজপুর-দশমাইল মহাসড়কের নশিপুর গম গবেষণা কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান। তিনি বলেন, বিকেল ৩টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নসিপুর গম গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ৪ যাত্রীর মৃত্যু হয়।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর