জাতিসংঘের প্রতিবেদন: প্রতি ১০ মিনিটে আপনজনের হাতে খুন হন ১ নারী জাতিসংঘের প্রতিবেদন: প্রতি ১০ মিনিটে আপনজনের হাতে খুন হন ১ নারী – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

জাতিসংঘের প্রতিবেদন: প্রতি ১০ মিনিটে আপনজনের হাতে খুন হন ১ নারী

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭৬ সময় দর্শন

বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী অথবা মেয়ে খুন হন, সেটিও আবার পরিবার বা আপনজনের হাতেই। গতকাল ২৫ নভেম্বর ‘নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূল আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে জাতিসংঘের এক প্রতিবেদনে এমন উদ্বেগজাগানিয়া তথ্য উঠে এসেছে।

জাতিসংঘের নারী ও শিশু কল্যাণ বিষয়ক সংস্থা ইউএন ওমেন এবং ইউএনওডিসি যৌথভাবে ‘২০২৩ সালে নারী হত্যা : ঘনিষ্ট সঙ্গী/ পরিবারের সদস্যদের বৈশ্বিক পরিস্থিতি’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা পরিস্থিতি এখনও ভয়াবহ।

প্রতিবেদনে আরও বলা হয়েছেÑ ২০২৩ সালে বিশ্বে ৮৫ হাজার নারী ও মেয়েকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ৬০ শতাংশ অর্থাৎ ৫১ হাজার হয়েছে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের দ্বারা। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রতিদিন ১৪০ জন নারী বা মেয়ে তাঁদের সঙ্গী অথবা আপনজনের হাতে মারা যানÑ যার অর্থ, প্রতি ১০ মিনিটে এক নারী বা মেয়েকে হত্যা করা হয়।

২০২৩ সালে পরিবার সম্পর্কিত নারী হত্যায় শীর্ষে রয়েছে আফ্রিকা। এর পরই রয়েছে আমেরিকা এবং তারপর রয়েছে ওশেনিয়া অঞ্চল। ইউরোপ এবং আমেরিকায় ঘরে বেশির ভাগ নারী (যথাক্রমে ৬৪ শতাংশ এবং ৫৮ শতাংশ) নিহত হন ঘনিষ্ট সঙ্গীর হাতে।

জাতিসংঘের নারীবিষয়ক সংস্থার প্রধান সিমা বাহুস বলেন, নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা অনিবার্য নয়, এটি প্রতিরোধযোগ্য। এ জন্য আমাদের প্রয়োজন শক্তিশালী আইন প্রণয়ন, উন্নত তথ্য সংগ্রহ ব্যবস্থাপনা, সরকারের জবাবিদিহতা, শূন্য-সহনশীলতা সংস্থা এবং নারী অধিকারবিষয়ক প্রতিষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর