যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মারা গেছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মারা গেছেন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মারা গেছেন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭৬ সময় দর্শন

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত–উল ফরহাদ জানান, শনিবার বেলা দেড়টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানভীর মাহমুদ। এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে বিকেল চারটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অন্যান্য জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, তানভীর মাহমুদ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে কারা হেফাজতে চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, হল-মার্ক কেলেঙ্কারি ও সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কারাভোগ করছিলেন। রাজধানীর রমনা থানার একটি মামলায়ও তিনি কারাবন্দী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর