বিকেলে বিদায়ী অভিভাষণ প্রধান বিচারপতির বিকেলে বিদায়ী অভিভাষণ প্রধান বিচারপতির – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

বিকেলে বিদায়ী অভিভাষণ প্রধান বিচারপতির

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ সময় দর্শন

আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে দেশের জেলা আদালতসমূহে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দেশের শীর্ষ আইনসেবকের দায়িত্ব থেকে অবসরের আগে এই বক্তব্য দিবেন তিনি। ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

দীর্ঘ বিচারিক পেশায় তিনি দেশের সর্বোচ্চ আদালতের নেতৃত্ব দিয়েছেন। তার বিদায়ী বক্তব্যে বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ ভাবনা উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

সৈয়দ রেফাত আহমেদের বিদায়ের পর শীঘ্রই নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন বিচারপতি মোঃ হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতি তার নিয়োগ অনুমোদন করেছেন এবং তার শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব নেন ড. সৈয়দ রেফাত আহমেদ। গত বছরের ১১ আগস্ট তিনি শপথ নেন।
সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে আইন শাস্ত্রে ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে মাস্টার্স ও পিএইচডি করেন যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসিতে। এরপরে সৈয়দ রেফাত আহমেদ অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সঙ্গে কাজ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর