রোববার ৮ বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি ইনকিলাব মঞ্চের রোববার ৮ বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি ইনকিলাব মঞ্চের – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

রোববার ৮ বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি ইনকিলাব মঞ্চের

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ সময় দর্শন

শহিদ ওসমান হাদি হত্যার দৃষ্টান্তমূলক বিচার ও ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত করার দাবিতে রোববার (২৮ ডিসেম্বর) দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অবরোধ কর্মসূচি পালনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১টা সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিবজানান, রোববার দুপুর ২টা থেকে আট বিভাগীয় শহরে একযোগে এ অবরোধ চলবে। তিনি শাহবাগে সমবেত সমর্থকদের উদ্দেশে বলেন, যারা আজ এসেছেন, তারা যেন আগামীকালও শাহবাগে এসে দাঁড়ান এবং ইনসাফের এই লড়াই চালিয়ে যান।  কোনো প্ররোচণায় বা কারো প্রয়োজনে এই অবরোধ তুলে নেওয়া যাবে না।

আবদুল্লাহ আল জাবের বলেন, এই অবরোধ শুধু হাদি হত্যার বিচারের জন্য নয়, বরং এটি ‘ভারতের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করার অবরোধ’।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাদি হত্যার বিচারের ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হন, তবে আমরা তাকেও মানব না। ইনসাফের লড়াইয়ে কোনো ধরনের আপোস নয়।

ইনকিলাব মঞ্চের এই নেতা কিছু গণমাধ্যমের গণমাধ্যমের প্রচারণার সমালোচনা করেবলেন, অনেক মিডিয়া বিভ্রান্তি ছড়াচ্ছে, আমরা ‘যমুনা ভবন ঘেরাও’ করতে যাচ্ছি, যা এক ধরনের সন্ত্রাসী কার্যক্রম। তিনি অনুসারীদের নির্দেশ দেন, ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা না আসা পর্যন্ত কোনো সংবাদমাধ্যমের খবরের ওপর ভরসা করবেন না।

এ সময় ়আবদুল্লাহ আল জাবের উপস্থিত জনতাকে জিজ্ঞেস করেন, আমরা যদি শহিদ হয়ে যাই, আপনারা কি ইনসাফের এই লড়াই থামাবেন? উপস্থিত ছাত্র-জনতা ‘না’ বললে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর