খালেদা জিয়ার দাফন পর্যন্ত গণভোটের প্রচার বন্ধ রাখার নির্দেশ খালেদা জিয়ার দাফন পর্যন্ত গণভোটের প্রচার বন্ধ রাখার নির্দেশ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

খালেদা জিয়ার দাফন পর্যন্ত গণভোটের প্রচার বন্ধ রাখার নির্দেশ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ সময় দর্শন

আগামী জাতীয় নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি প্রচার কার্যক্রম খালেদা জিয়ার জানাজা ও দাফন পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণভোট সংক্রান্ত জনসচেতনতা কার্যক্রমের প্রধান সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জানান, খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের সর্বত্র গণভোট প্রচার স্থগিত থাকবে।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার জানজা ও দাফন না হওয়া পর্যন্ত গণভোটের সমস্তরকম প্রচার বন্ধ থাকবে।’

এর মধ্যে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে সামনে রেখে সারাদেশে সরকারি প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এই প্রচার কার্যক্রমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ মোট ১৯টি মন্ত্রণালয় অংশ নিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর