বিকেলে সিলেট যাচ্ছেন তারেক রহমান, কাল থেকে নামবেন নির্বাচনী প্রচারে বিকেলে সিলেট যাচ্ছেন তারেক রহমান, কাল থেকে নামবেন নির্বাচনী প্রচারে – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

বিকেলে সিলেট যাচ্ছেন তারেক রহমান, কাল থেকে নামবেন নির্বাচনী প্রচারে

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৬৩ সময় দর্শন

হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করবেন তারেক রহমান। এরপর নগরের আলিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন।

নির্বাচনি প্রচার শুরু করতে তিনি আজ বুধবার (২১ জানুয়ারি) সিলেট যাচ্ছেন। বিকেলে বিমানযোগে তিনি সিলেটে পৌঁছানো পর রাতে বিমানবন্দরের নিকটবর্তী একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করবেন।

যুক্তরাজ্যে অবস্থানকালে একাধিক অনুষ্ঠানে সিলেটকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে অভিহিত করেছেন তারেক রহমান। এই পুণ্যভূমিতে তার শ্বশুরবাড়ি। দীর্ঘ প্রায় ২০ বছর পর সেই সিলেটে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে দীর্ঘ ১৭ বছর তিনি যুক্তরাজ্যে ছিলেন। সর্বশেষ যখন সিলেট গিয়েছিলেন, তখন তিনি ছিলেন দলের যুগ্ম মহাসচিব। তবে এবার যাচ্ছেন দলের সর্বোচ্চ অভিভাবক ও চেয়ারম্যান হিসেবে।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ফেরার পথে তারেক রহমানকে বহনকারী বিমানটি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছুক্ষণ যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়। তবে নিরাপত্তার স্বার্থে তিনি সেদিন বিমান থেকে নামেননি।

সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করবেন তারেক রহমান। এরপর সকাল ১১টায় নগরের আলিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। আসন্ন নির্বাচন উপলক্ষে এটিই হবে বিএনপির প্রথম জনসভা।

তারেক রহমানের এই সফরকে ঘিরে সিলেটে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। জনসভা সফল করতে প্রতিদিন মিছিল, সমাবেশ ও লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। প্রিয় নেতাকে স্বাগত জানাতে ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো নগরী। আলিয়া মাদ্রাসা মাঠের প্রস্তুতিও শেষ পর্যায়ে, যেখানে এখন চলছে মঞ্চ নির্মাণের কাজ। সব মিলিয়ে দলীয় নেতা-কর্মীদের মাঝে উৎসবমুখর আমেজ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর