ফের নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ফের নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ফের নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ সময় দর্শন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী সেখানে উপস্থিত হন। শুরুতেই গেটে বাধার মুখে পড়েন এনসিপির এ নেতা। পরে কয়েকজন যুবকের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তার ওপর ডিম নিক্ষেপ করা হয়। সেই সঙ্গে পাটওয়ারীর উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান দিতে শোনা যায়।

এই ঘটনায় আজ দুপুর ২টায় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের ঢাকা-৮ আসনের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে (ফকিরাপুল মোড়ে পারাবত হোটেলের আন্ডারগ্রাউন্ডে) জরুরি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ডিম নিক্ষেপের সেই ভিডিও তখন ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর