অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না: জ্বালানি উপদেষ্টা অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না: জ্বালানি উপদেষ্টা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না: জ্বালানি উপদেষ্টা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৫১ সময় দর্শন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে-কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেওয়া হয়েছে। পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার।
নির্বাচিত সরকার চাইলে এই পে-স্কেল বাস্তবায়ন বা বাতিল যে কোনোটাই করতে পারবে জানিয়ে তিনি আরও বলেন, প্রস্তাবিত পে-স্কেল নির্বাচিত সরকারের জন্য চাপ হবে না।

বেতন বাড়ানো নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভ ছিল। নির্বাচিত সরকার যাতে সেই ক্ষোভের মুখে না পড়ে সেজন্য অন্তর্বর্তী পে-কমিশন গঠন করেছে বলেও জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা।

তিনি আরও বলেন, হ্যাঁ ভোটের জন্য কিছু বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার। তিনি বলেন, সামরিক সরঞ্জাম কেনে বাংলাদেশ। তবে এখন বাংলাদেশেই সামরিক সরঞ্জাম উৎপাদন করা হবে। সেজন্য চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

জ্বালানি উপদেষ্টা বলেন, সভায় রমজান উপলক্ষে ১০ হাজার টন মসুর ডাল এবং ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া র‍্যাবের জন্য ১০০টি জিপ কেনা হবে। ৪০ হাজার টন ইউরিয়া সারও কেনার অনুমতি দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর