আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না মুন্সী আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না মুন্সী – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না মুন্সী

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৫ সময় দর্শন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।এ আবেদনের শুনানির পর গত ১৭ জানুয়ারি ঋণখেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

পরে প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান।

গত ২১ জানুয়ারি কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুলের রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর