সকালে দুধ চা পানে জেনে নিন ভয়াবহ দিক সকালে দুধ চা পানে জেনে নিন ভয়াবহ দিক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সকালে দুধ চা পানে জেনে নিন ভয়াবহ দিক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৬ সময় দর্শন

দুধ চা কম-বেশি আমাদের সবারই পছন্দের একটি পানীয়। অনেকে সকালে ঘুম থেকে উঠেই প্রথম চায়ের কাপ সন্ধারে থাকেন। অনেকে সারাদিন যে কয় কাপ চা পান করেন হিসাব থাকে না। সকালে নাশতার আগে থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বিভিন্ন সময় চা পান করা হয়। অফিসে কাজের ফাঁকে, কলিগদের সঙ্গে গল্প করতে, বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি আর খাবার টেবিলে চা থাকবেই।

কিন্তু এই পছন্দের পানীয় দুধ চা পানে নিজের অজান্তেই যে ক্ষতি হয়, তা কি জানেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চায়ের সঙ্গে দুধ আর চিনি যোগ করলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে। সকালে খালি পেটে এই চা পানে খুব বেশি ক্ষতি হয়। এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। আসুন জেনে নেয়া যাক খালি পেটে দুধ চা পানের ক্ষতিকর দিক-

১. ঘুম থেকে উঠেই খালি পেটে দুধ চা পান করলে গ্যাসের সমস্যা বেড়ে যেতে পারে। এ জন্য সঙ্গে আদা মিশিয়ে খেলে ভালো।
২. ঘুম থেকে উঠে কড়া করে দুধ চা পানের জন্য পেপটিক আলসার হওয়ার ঝুঁকি থাকে।

৩. চায়ে বিদ্যমান ট্যানিন দুধের স্পর্শে অধিকতর সক্রিয় হয়ে উঠে। ট্যানিন দাঁতে হলদে দাগ সৃষ্টি করে।

৪. সকালে দুধ চা পানের ফলে পাকস্থলীতে ক্ষতিকর প্রভাব পড়ে। যা থেকে হজমের সমস্যা হয়। এমনকি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও দেখা দিতে পারে।

৫. অতিরিক্ত দুধ চা পানের কারণে পেট ফাঁপা বা ব্লোটিং হওয়ার সম্ভাবনা থাকে।

৬. দিনে চার-পাঁচ বার দুধ চা পান করলে অনিদ্রার সমস্যা দেখা দিয়ে থাকে।

এসব সমস্যা থেকে রক্ষা পেতে দুধ চা-এর পরিবর্তে লিকার চা পান করতে পারেন। তবে দুধ চায়ে খুব বেশি চিনি যোগ করা যাবে না। যদি সম্ভব হয় মধু ও লেবুর রস ব্যবহার করা যেতে পারে।  যতটা সম্ভব খালি পেটে চা পানের অভ্যাস পরিহার করুন। প্রয়োজনে আগে একটি বিস্কুট, একমুঠো মুড়ি বা চিড়া চিবিয়ে নিতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর