যুক্তরাষ্ট্রে ছাত্রাবাসে বন্দুক হামলায় নিহত ২ যুক্তরাষ্ট্রে ছাত্রাবাসে বন্দুক হামলায় নিহত ২ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ছাত্রাবাসে বন্দুক হামলায় নিহত ২

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৫ সময় দর্শন

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির এক ছাত্রাবাসে বন্দুক হামলায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে লকডাউন জারি করা হয়েছে বলে এক বিবৃতিতে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি একটি ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত কলেজ।

বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত প্রায় ৯টা ১৫ মিনিটে হিউজেইন স্যুটস ছাত্রাবাস কমপ্লেক্সের একটি অ্যাপার্টমেন্টে গুলির ঘটনা ঘটে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত কোন তথ্য পাওয়া যায়নি। এমনকি হামলাকারী কেউ এখনো পলাতক আছে কি না, সে বিষয়েও নিশ্চিত কিছু জানানো হয়নি।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো নিহতদের পরিচয় বা আহত ব্যক্তির শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ করেনি।

সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে ৩ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করে। এটি অরেঞ্জবার্গ শহরের ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত দুটি বিশ্ববিদ্যালয়ের একটি। নদীতীরবর্তী এ কলেজশহরটি অঙ্গরাজ্যের রাজধানী কলম্বিয়া থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত। অন্য বিশ্ববিদ্যালয়টি হলো ক্লাফলিন বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের জননিরাপত্তা দপ্তরের ফোনলাইনে দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান, ঘটনাটি সম্পর্কে কোন তথ্য দেওয়ার এখতিয়ার তার নেই। বিশ্ববিদ্যালয় জানায়, তারা গুলির ঘটনার তদন্তের জন্য সাউথ ক্যারোলিনা রাজ্য আইন প্রয়োগকারী বিভাগকে দায়িত্ব দিয়েছে এবং গতকাল সব ক্লাস বাতিল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর