ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: জেডি ভ্যান্স

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫৬ সময় দর্শন

যুক্তরাষ্ট্র এমন কোনো সংঘাতে জড়াবে না যা বছরের পর বছর ধরে চলবে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্টের একটিই সুস্পষ্ট লক্ষ্য, ইরান “কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে” তা নিশ্চিত করা।’

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এসব কথা বলেন। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এব প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি শুধু তার দ্বিতীয় মেয়াদের প্রথম তিন-চার বছর দেশকে ইরানি পারমাণবিক অস্ত্রের ঝুঁকি থেকে নিরাপদ রাখতে চান না, তিনি নিশ্চিত করতে চান যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র না পায়। আর সেটির জন্য ইরানি শাসনব্যবস্থার মানসিকতায় মৌলিক পরিবর্তন প্রয়োজন।’

এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী হবে না জানিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই এই দেশকে বহু বছরের যুদ্ধে জড়াতে দেবেন না… আমরা ইরাক ও আফগানিস্তানে যেসব সমস্যায় পড়েছিলাম, সেই পরিস্থিতিতে আর যাব না।’

সাক্ষাৎকারে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কেবল বেসামরিক সমৃদ্ধকরণ কর্মসূচির জন্য নির্মিত নয়, যেভাবে শাসনব্যবস্থা বলছে; বরং সেগুলো পারমাণবিক অস্ত্র উন্নয়নের উদ্দেশ্যেই তৈরি বলে দাবি করেন জেডি ভ্যান্স।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর