দায়িত্ব অবহেলায় বরিশাল সদর হাসপাতালের দুই চিকিৎসক শোকজ দায়িত্ব অবহেলায় বরিশাল সদর হাসপাতালের দুই চিকিৎসক শোকজ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

দায়িত্ব অবহেলায় বরিশাল সদর হাসপাতালের দুই চিকিৎসক শোকজ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৭১ সময় দর্শন

সরকারি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বরিশাল জেনারেল হাসপাতালের দুই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল তাদের শোকজ করেছেন। আগামী দুই কর্মদিবসের মধ্যে দু’জনকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশ পাওয়া দুই চিকিৎসক হলেন বরিশাল জেনারেল হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. সালাহ আল দীন বিন নাসির রাসেল ও অর্থোপেডিক সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. মো. মাহমুদ উল্লাহ মাহিন।

নোটিশে বলা হয়, সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়া নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যা স্বাস্থ্য বিভাগের দৃষ্টি গোচর হয়েছে। এর প্রেক্ষিতে তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর