নামাজ চলাকালে মাদ্রাসায় আগুন, বেঁচে গেলেন শতাধিক শিক্ষার্থী নামাজ চলাকালে মাদ্রাসায় আগুন, বেঁচে গেলেন শতাধিক শিক্ষার্থী – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

নামাজ চলাকালে মাদ্রাসায় আগুন, বেঁচে গেলেন শতাধিক শিক্ষার্থী

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫৬ সময় দর্শন

কুমিল্লার লাকসামে একটি মাদ্রাসার আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৯ মার্চ) রাতে পৌরসভার মিশ্রী এলাকায় অবস্থিত লাকসাম ছালেহিয়া ওয়ালিয়া দ্বীনিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১২৫ ফুট লম্বা টিনশেডের ওই ভবনে অর্ধশতাধিক শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা ছিল। তবে অগ্নিকাণ্ডের সময় শিক্ষার্থীরা মসজিদে তারাবির নামাজে থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থাকলেও তা এড়ানো সম্ভব হয়েছে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পাদক মো. জাহিদুল মাওলা চৌধুরী হেলাল জানান, প্রায় ১২৫ ফুট লম্বা নতুন টিনশেড ভবনটিতে ৪৩ জন আবাসিক শিক্ষার্থী থাকতেন। অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি না হলেও প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কবিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায় এবং প্রায় ২০ থেকে ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর