ইসরায়েলের হামলায় লেবাননে ১২ চিকিৎসাকর্মী নিহত ইসরায়েলের হামলায় লেবাননে ১২ চিকিৎসাকর্মী নিহত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

ইসরায়েলের হামলায় লেবাননে ১২ চিকিৎসাকর্মী নিহত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৬ সময় দর্শন

দক্ষিণ লেবাননের বুর্জ কালাউইয়া শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলের হামলায় ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ লেবাননের বুর্জ কালাউইয়া শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে ওই হামলায় ১২ জন চিকিৎসক, প্যারামেডিক ও নার্স নিহত হন।

এর আগে সাওয়ানেহ শহরে পৃথক এক হামলায় হিজবুল্লাহ এবং তাদের সহযোগী সংগঠন আমাল মুভমেন্ট সংশ্লিষ্ট দুই প্যারামেডিক নিহত হন।

এদিকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইরান ও হিজবুল্লাহ নতুন করে হামলা চালিয়েছে। সর্বশেষ হামলায় বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। উত্তরের আপার গ্যালিলি অঞ্চলে হামলা হয়েছে। এই এলাকা লেবানন সীমান্তের কাছে হওয়ায় সেখানে হিজবুল্লাহর রকেট হামলারও শঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর