জামালপুরে করোনা পরবর্তী জটিলতায় মারা গেলেন ম্যাজিস্ট্রেট জামালপুরে করোনা পরবর্তী জটিলতায় মারা গেলেন ম্যাজিস্ট্রেট – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

জামালপুরে করোনা পরবর্তী জটিলতায় মারা গেলেন ম্যাজিস্ট্রেট

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৮৮ সময় দর্শন

আজকাল বিডি ডেস্ক:করোনা পরবর্তী জটিলতায় মারা গেলেন জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হীরক কুমার দাশ।

সোমবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, রোববার (৩০ মে) থেকে ম্যাজিস্ট্রেট হীরক কুমার দাশ জ্বরে ভুগছিলেন। সোমবার রাতে তার শারীরিক অবস্থায় অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কিডনির জটিলতা ধরা পড়ে তার। পরে রাত সাড়ে ১১টার দিকে ম্যাজিস্ট্রেট হীরক কুমার দাশের মৃত্যু হয়।
হীরক কুমার দাশ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২০ সালে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন তবে, মৃত্যুর সময় করোনা নেগেটিভ আসে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর