বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭৬ সময় দর্শন

সরকারের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনে একসঙ্গে ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি, বদলি ও চুক্তিভিত্তিক নিয়োগের এই সিদ্ধান্ত জানানো হয়।

এই রদবদলের মাধ্যমে যেমন নতুন কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, তেমনি বেশ কয়েকজন অভিজ্ঞ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি ও কয়েকজনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

নতুন পদোন্নতি ও নিয়োগের তালিকায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস (অতিরিক্ত সচিব) ইয়াসমিন পারভীন এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়হান কাওছার। আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে পদায়ন করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ফাহমিদা আখতার এবং মৎস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেনকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি এসএম এবাদুর রহমানকে এক বছরের চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বদলির আদেশে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে পাঠানো হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে আরও চারজন সচিবকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রশাসনে গতিশীলতা আনতেই এই বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর