তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬৬ সময় দর্শন

নড়াইলে জ্বালানি তেল না পেয়ে বাগ্‌বিতণ্ডার পর একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজনকেগুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ সরদার (৩৩) সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লি গ্রামের আকরাম সরদারের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত তার বন্ধু জিহাদুল মোল্যা তুলারামপুর এলাকার জহুরুল মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লি গ্রামের ট্রাকচালক সুজাত মোল্যা। পাম্পে তেল না থাকায় তেল দিতে অস্বীকৃতি জানান নাহিদ সরদার। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ট্রাকচালক সুজাত ফিলিং স্টেশনের ম্যানেজারকেে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন।

পরে রাত ২টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় পাম্পের ১০০ গজ দূরে পেছন থেকে ট্রাকচালক সুজাত নাহিদ সরদার ও জিহাদুল মোল্যাকে গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলে নাহিদ মারা যান। পরে মারাত্মক আহত অবস্থায় জিহাদুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ব্যাপারে নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী মুঠোফোনে বলেন, নাহিদের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর