সালমান-আনিসুলের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের ৫ম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ সালমান-আনিসুলের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের ৫ম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

সালমান-আনিসুলের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের ৫ম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৭ সময় দর্শন

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চতুর্থ দিনে রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ আজ।

রবিবার (৫ এপ্রিল) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা দুই আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।

এর আগে, গত ১০ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করার পর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত মামলায় চারজনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ রাষ্ট্রপক্ষে চতুর্থ সাক্ষী হিসেবে শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারীর বাবা আল আমিন (৬৫) সাক্ষ্য দিয়েছেন।

এর আগে, গত ১২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজেদের নির্দোষ দাবি করেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক সাবেক মন্ত্রী আনিসুল হক। এর পাশাপাশি ন্যায়বিচার চেয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর