মহানবী (সা.)-কে কটূক্তির মামলায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর কারাগারে মহানবী (সা.)-কে কটূক্তির মামলায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর কারাগারে – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

মহানবী (সা.)-কে কটূক্তির মামলায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর কারাগারে

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৫২ সময় দর্শন

‎মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির মামলায় ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি কারাগারে পাঠানোর এই আদেশ দিয়েছেন।

‎এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে নবাবগঞ্জের মহিষদিয়া এলাকা থেকে আমিনুরকে আটক করে পুলিশ।‎কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে আলাউদ্দিন নামে এক ব্যক্তি বুধবার নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

‎বুধবার আমিনুরকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা, নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।‎শুনানিকালে আসামির পক্ষে কোনো জামিনের আবেদন ছিল না।

‎মামলায় অভিযোগে বলা হয়, সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে আমিনুর ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এলাকায় আইন-শৃঙ্খলা অবনতিসহ দাঙ্গা বাঁধানোর জন্য হিংসাত্মকভাবে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। তার এ অবমাননা ও আপত্তিকর মন্তব্য ওই এলাকাসহ আশপাশের মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করে। এতে এলাকায় যেকোনো সময় দাঙ্গাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে এজাহারে উল্লেখ করেন বাদী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর