তামিলনাড়ুতে সরকার গঠন ঘিরে তৎপরতা, শপথ অনুষ্ঠানে রাহুল গান্ধীকে আমন্ত্রণ বিজয়ের তামিলনাড়ুতে সরকার গঠন ঘিরে তৎপরতা, শপথ অনুষ্ঠানে রাহুল গান্ধীকে আমন্ত্রণ বিজয়ের – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

তামিলনাড়ুতে সরকার গঠন ঘিরে তৎপরতা, শপথ অনুষ্ঠানে রাহুল গান্ধীকে আমন্ত্রণ বিজয়ের

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪০ সময় দর্শন

তামিলনাড়ুতে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই বাজিমাত করা দক্ষিণী চলচ্চিত্রের ‘ব্লকবাস্টার’ নায়ক জোসেফ বিজয় চন্দ্রশেখর বা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কড়গম (টিভিকে) সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের অনুষ্ঠানে রাহুল গান্ধীকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বিজয়। তবে চূড়ান্ত সময়সূচি এখনো গভর্নরেরঅনুমোদনের অপেক্ষায় রয়েছে।

আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কংগ্রেস নেতা প্রবীণ চক্রবর্তী জানিয়েছেন, বিজয় ব্যক্তিগতভাবে ফোন করে মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীকে ধন্যবাদ জানান এবং শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।

এ সময় তিনি আরও বলেন, ‘বিজয় আজই গভর্নরের সঙ্গে দেখা করতে গেছেন। আশা করা হচ্ছে, আগামীকাল (বৃহস্পতিবার) শপথের সময় চূড়ান্ত হবে, এরপর রাহুল গান্ধীর উপস্থিতি নিশ্চিত করা হবে।’

এদিকে, দ্য হিন্দু আরও জানায়, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তাদের নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠনের জন্য টিভিকে-কে সমর্থন করবে। দলটি জানিয়েছে, এই জোট পারস্পরিক সম্মান এবং রাজ্য সরকারের ক্ষমতায় যথাযথ অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে উঠেছে।

তামিলনাড়ুর দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা গিরিশ চোদানকার এক বিবৃতিতে জানান, বিজয় আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সমর্থন চাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কংগ্রেস স্পষ্ট করে দিয়েছে, এই সমর্থন শর্তসাপেক্ষ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যেসব সাম্প্রদায়িক শক্তি ভারতের সংবিধানে বিশ্বাস করে না, তাদের এই জোটের বাইরে রাখতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জোট তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং আগামী দিনে রাজ্যের শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর