ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল রাজা সুব্রামানি ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল রাজা সুব্রামানি – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল রাজা সুব্রামানি

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৯ সময় দর্শন

ভারতের সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী ৩০ মে বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

বর্তমানে এন এস রাজা সুব্রামানি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপ-সেনাপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) পদেও ছিলেন তিনি।

সুব্রামানির সামরিক জীবন শুরু হয় ১৯৮৫ সালের ডিসেম্বরে, যখন তিনি ভারতীয় সেনাবাহিনীর ঐতিহ্যবাহী পদাতিক ইউনিট ‘গারওয়াল রাইফেলস’-এ কমিশন লাভ করেন। চার দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংঘাতপ্রবণ এলাকায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া সেনাবাহিনীর বিভিন্ন কমান্ড, প্রশিক্ষণ ও প্রশাসনিক পদেও সফলভাবে দায়িত্ব সামলেছেন।

শিক্ষাজীবনেও রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। তিনি ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ) থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া ব্রিটেনের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজেও উচ্চতর সামরিক শিক্ষা নিয়েছেন।

দীর্ঘ কর্মজীবনে অসামান্য অবদানের জন্য তিনি একাধিক গুরুত্বপূর্ণ সামরিক সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর