রাশিয়া-ইউক্রেনের মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেনের মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৫ সময় দর্শন

চার বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সাময়িকভাবে থামাতে তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। আজ ৯ মে থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতি চলবে আগামী ১১ মে পর্যন্ত। এ সময় উভয় পক্ষ সব ধরনের হামলা ও পাল্টা হামলা বন্ধ রাখবে। পাশাপাশি রাশিয়া ও ইউক্রেন প্রত্যেকে এক হাজার করে মোট দুই হাজার যুদ্ধবন্দি মুক্তি দেবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার অনুরোধের পরিপ্রেক্ষিতে মস্কো ও কিয়েভ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এজন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদও জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘রাশিয়ায় বিজয় দিবস উপলক্ষে এই যুদ্ধবিরতি কার্যকর করা হচ্ছে। একইসঙ্গে ইউক্রেনও দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে উল্লেখ করেন তিনি।’

ট্রাম্প আরও বলেন, ‘এই সাময়িক যুদ্ধবিরতি দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসানের পথ তৈরি করতে পারে।’ তার ভাষায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই সবচেয়ে বড় সংঘাতগুলোর একটি এবং যুদ্ধ বন্ধে আলোচনা প্রতিদিনই অগ্রসর হচ্ছে।

অন্যদিকে, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের বিষয়ে রাশিয়ার সম্মতিপত্র গ্রহণ করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। এর আগে ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি এবং ন্যাটো জোটে ইউক্রেনের যোগদানের প্রচেষ্টাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরপর থেকেই শুরু হয় এই বড় ধরনের সামরিক সংঘাত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর