ট্রাম্পের ওপর হামলা, হত্যাচেষ্টা নাকি সাজানো নাটক? জরিপে চমকপ্রদ তথ্য ট্রাম্পের ওপর হামলা, হত্যাচেষ্টা নাকি সাজানো নাটক? জরিপে চমকপ্রদ তথ্য – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

ট্রাম্পের ওপর হামলা, হত্যাচেষ্টা নাকি সাজানো নাটক? জরিপে চমকপ্রদ তথ্য

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫১ সময় দর্শন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনাকে প্রতি চারজন মার্কিন নাগরিকের একজন সাজানো নাটক বলে মনে করেন।

সোমবার সংবাদমাধ্যমের নির্ভরযোগ্যতা যাচাইকারী প্রতিষ্ঠান নিউজগার্ড-এর এক জরিপে আমেরিকানদের বর্তমান সরকার ও গণমাধ্যমের প্রতি অবিশ্বাসের এই চিত্র ফুটে উঠেছে।

মার্কিন সংবাদ সংস্থা ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ জরিপের তথ্য জানা যায়। জরিপটি গত ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ইউগভ-এর মাধ্যমে ১ হাজার মার্কিন নাগরিকের ওপর পরিচালনা করা হয়।

গত ২৫ এপ্রিল ওয়াশিংটনের হিলটন হোটেলে ‘হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক নৈশভোজে গুলির ঘটনা ঘটে। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও অন্যান্য শীর্ষ সরকারি কর্মকর্তারাও ছিলেন। ওই গুলির ঘটনার পর থেকেই অনলাইনে নানা ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা মেলতে শুরু করে।কোল অ্যালেনকে হামলার অভিযোগে অভিযুক্ত করা হলেও অনেক নেটিজেন দাবি করেন, ট্রাম্প প্রশাসন নিজেই রাজনৈতিক সমর্থন বাড়াতে এই নাটক সাজিয়েছে।

জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট দলের সমর্থকদের মধ্যে প্রতি তিনজনে একজন (প্রায় ৩৩ শতাংশ) মনে করেন, ওই নৈশভোজের ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে মঞ্চস্থ করা হয়েছিল। বিপরীতে রিপাবলিকানদের ক্ষেত্রে প্রতি আটজনে একজন (প্রায় ১২ শতাংশ) একই কথা বিশ্বাস করেন। বিশেষ করে প্রবীণদের তুলনায় ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে এই অবিশ্বাসের পরিমাণ বেশি।

তবে এই ষড়যন্ত্র তত্ত্বকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করে হোয়াইট হাউজ মুখপাত্র ডেভিস ইঙ্গল বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ওপর হামলার নাটক সাজিয়েছেন, এমন কথা যারা বিশ্বাস করেন, তারা আস্ত বোকা।’

জরিপ সম্পর্কে নিউজগার্ডের সম্পাদক সোফিয়া রুবিনসন বলেন, ‘জরিপের এই ফল অত্যন্ত বিস্ময়কর। এটি সরকার ও মূলধারার সংবাদমাধ্যমের প্রতি আমেরিকানদের গভীর অবিশ্বাসের প্রতিফলন। মানুষ এখন গণমাধ্যমের চেয়ে অনলাইনে দেখা যাচাইহীন তথ্যের ওপর বেশি ভরসা করছে।’

রাজনৈতিক বিশ্লেষক জ্যারেড হোল্টের মতে, মার্কিন রাজনীতিতে এই ধরনের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ এখন একটি সাধারণ মানসিকতায় পরিণত হয়েছে।

তবে শুধু সাম্প্রতিক ঘটনাই নয়, ২০২৪ সালে ট্রাম্পকে ঘিরে আরও দুটি হত্যাচেষ্টার ঘটনাও জনমনে ব্যাপক সন্দেহের জন্ম দিয়েছে।

এর মধ্যে পেনসিলভানিয়ার বাটলারে সংঘটিত হামলার ঘটনাকে ২৪ শতাংশ মার্কিনি সাজানো নাটক বলে মনে করেন। এদের মধ্যে ৪২ শতাংশ ডেমোক্র্যাট এবং ৭ শতাংশ রিপাবলিকান। এছাড়া ফ্লোরিডার একটি গলফ ক্লাবে ট্রাম্পকে লক্ষ্য করে ওঁত পেতে থাকার ঘটনাকেও ১৬ শতাংশ নাগরিক ভুয়া বলে বিশ্বাস করেন।

জরিপ অনুযায়ী, মোট ২১ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক বিশ্বাস করেন যে, ট্রাম্পের ওপর হওয়া তিনটি হামলার প্রতিটিই ছিল পূর্বপরিকল্পিত নাটক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর