সরকারি খরচে ১২ লাখ বিচারপ্রার্থীকে আইনি সহায়তা সরকারি খরচে ১২ লাখ বিচারপ্রার্থীকে আইনি সহায়তা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সরকারি খরচে ১২ লাখ বিচারপ্রার্থীকে আইনি সহায়তা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৪ সময় দর্শন
জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) ৬৪ জেলায় লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সরকারি খরচে ১১ লাখ ৯৬ হাজার ৭৫৬ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

 ২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।এ সেবার মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩০ হাজার ৫৬৭ জন; ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১১ লাখ ৯৬ হাজার ৭৫৬ জন; ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ১০২ জন এবং সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারের (টোল ফ্রী-১৬৬৯৯) ২ লাখ ৪ হাজার ২০৫ জন আইনি সহায়তা পেয়েছেন। সর্বমোট ১৪ লাখ ৬১ হাজার ৬৩০ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরআপ এসব সেবা দেওয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর