যাত্রাবাড়ী মোড়ে স্বর্ণের দুল ছিনতাই, সার্জেন্টের সাহসিকতায় আটক ২ যাত্রাবাড়ী মোড়ে স্বর্ণের দুল ছিনতাই, সার্জেন্টের সাহসিকতায় আটক ২ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

যাত্রাবাড়ী মোড়ে স্বর্ণের দুল ছিনতাই, সার্জেন্টের সাহসিকতায় আটক ২

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪২ সময় দর্শন

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পাবলিক টয়লেটের পাশে এক নারীর কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মো. কামাল (২৭) ও মো. মাসুদ (২৫)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে এক নারীর কান থেকে মো. কামাল স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে দায়িত্বরত এক পুলিশ সার্জেন্ট তাৎক্ষণিকভাবে ধাওয়া করে তাকে আটক করেন।

এ সময় কামাল ও তার সহযোগী মাসুদ সার্জেন্টের পরিহিত প্যান্টে ব্লেড দিয়ে আঘাত করে তা ক্ষতিগ্রস্ত করে। তবে সার্জেন্ট সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে সহকর্মী এক কনস্টেবলের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন।

এ ঘটনায় ছিনিয়ে নেওয়া স্বর্ণের কানের দুলটিও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর