গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৭ সময় দর্শন

যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসায় অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য গ্রিনকার্ড বা স্থায়ী বসবাসের অনুমতি আবেদনের নিয়মে বড় পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্থায়ী আবাসনের আবেদন করতে আর যুক্তরাষ্ট্রে অবস্থান বাধ্যতামূলক নয়; আবেদনকারীরা নিজ দেশে ফিরে মার্কিন দূতাবাস বা কনস্যুলারের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

শুক্রবার এ সংক্রান্ত ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা ইউএসসিআইএস। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসে আগ্রহী বিদেশিদের দেশের বাইরে থেকে কনস্যুলার প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে উৎসাহিত করা হবে। অভিবাসন আইন ও আদালতের পূর্ববর্তী সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নীতিগত পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এতদিন শিক্ষার্থী, পর্যটক বা কর্মভিসায় যুক্তরাষ্ট্রে থাকা অনেক বিদেশি নাগরিক দেশ না ছেড়েই ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ প্রক্রিয়ার মাধ্যমে গ্রিনকার্ডের আবেদন করতে পারতেন। এই পদ্ধতি ছিল তুলনামূলক সহজ এবং বহুল ব্যবহৃত। তবে নতুন ব্যবস্থায় আবেদনকারীদের নিজ দেশে ফিরে অস্থায়ী ভিসা সংক্রান্ত নথি দেখিয়ে মার্কিন দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে। ইউএসসিআইএস এই ব্যবস্থার নাম দিয়েছে ‘এক্সট্রা-অর্ডিনারি ফর্ম অব রিলিফ’ বা বিশেষ প্রতিকার ব্যবস্থা।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত দেড় বছরে নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে তার প্রশাসন। পাশাপাশি একাধিক দেশের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ এবং ভিসা অনুমোদনের হার কমানোর মতো পদক্ষেপও নেওয়া হয়েছে।

অভিবাসন বিশেষজ্ঞদের একাংশের মতে, মেয়াদোত্তীর্ণ ভিসাধারীর সংখ্যা নিয়ন্ত্রণ এবং অভিবাসন ব্যবস্থাকে আরও কড়াভাবে তদারকির লক্ষ্যেই নতুন এই নীতি কার্যকর করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর