দাউদকান্দিতে দুর্ঘটনার জেরে সোনারগাঁয়ে ৮ কিলোমিটার যানজট দাউদকান্দিতে দুর্ঘটনার জেরে সোনারগাঁয়ে ৮ কিলোমিটার যানজট – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

দাউদকান্দিতে দুর্ঘটনার জেরে সোনারগাঁয়ে ৮ কিলোমিটার যানজট

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩৫ সময় দর্শন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে দুর্ঘটনার জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী, পরিবহনশ্রমিক ও পণ্যবাহী যানবাহনের চালকরা।

রবিবার সকাল সাড়ে ৭টা থেকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, মেঘনা টোলপ্লাজা থেকে শুরু হয়ে যানজট মদনপুর বাসস্ট্যান্ড ছাড়িয়ে প্রায় ৮ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় যানবাহন স্থির থাকায় অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা যায়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নারী, শিশু ও দূরপাল্লার যাত্রীরা। প্রচণ্ড গরম ও দীর্ঘ অপেক্ষায় অনেক যাত্রীকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। কয়েকটি অ্যাম্বুলেন্সও যানজটে আটকে থাকতে দেখা যায়।

চট্টগ্রামগামী ট্রাকচালক ওসমান গনি বলেন, রূপগঞ্জ থেকে মালামাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছি। কিন্তু দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এসে এক ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছি। শুনেছি দাউদকান্দিতে দুর্ঘটনা ঘটেছে। কখন যান চলাচল স্বাভাবিক হবে, তা বলতে পারছি না।

তিশা পরিবহনে চড়ে কুমিল্লা যাচ্ছেন আসলাম মিয়া। তিনি বলেন, আমি ৩০ মিনিটের বেশি সময় ধরে চৈতি স্ট্যান্ডের সামনে আটকে রয়েছি। দীর্ঘ জ্যামে গাড়ি নড়াচড়া করছে না। তবে জ্যামের কারণ জানতে পারেনি।

কুমিল্লা হতে ঢাকার উদ্দেশ্যে ফেরার পথে শাহাবুদ্দিন নামের এক পরিবহন চালক দীর্ঘ জটলা দেখেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, সম্ভবত কোনো গাড়ি দুর্ঘটনার মুখে পড়ায় এ যানজট সৃষ্টি হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হওয়ায় আমাদের অংশে চাপ পড়েছে। তবে বিকল গাড়িটি সরানো হয়েছে এবং যানজটও ছুটে যাচ্ছে। খুব দ্রুত যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর