ফটিকছড়িতে দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, বাসে আগুন ফটিকছড়িতে দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, বাসে আগুন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

ফটিকছড়িতে দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, বাসে আগুন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৪১ সময় দর্শন

চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বিআরটিসি বাসে আগুন দিয়েছে।

সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে চলা একটি বিআরটিসি বাস প্রথমে সিএনজিচালিত অটোরিকশাকে এবং পরে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। এবং আরও কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে দুর্ঘটনায় জড়িত বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয় তারা। এতে সড়কে যানচলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পরে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ ইয়াসিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালককে আটক করে। পরে বিক্ষুব্ধ জনতা বিআরটিসির বাসে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর