যৌন হয়রানির অভিযোগটি মিথ্যা ছিল— ৯ বছর পর বললেন অভিনেত্রী যৌন হয়রানির অভিযোগটি মিথ্যা ছিল— ৯ বছর পর বললেন অভিনেত্রী – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

যৌন হয়রানির অভিযোগটি মিথ্যা ছিল— ৯ বছর পর বললেন অভিনেত্রী

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৩ সময় দর্শন

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিন্দে। কাজ ও ব্যক্তিগত বিষয় নিয়ে বহুবার বিতর্কে জড়িয়েছেন। এবার কোনো নতুন কাজের জন্য নয় বরং প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের বিষয়ে কথা বলে আলোচনায় তিনি। দীর্ঘ ৯ বছর পর শিল্পা জানালেন, যৌন হেনস্থার অভিযোগটি সত্য ছিল না।

সম্প্রতি কৌতুকশিল্পী ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার পডকাস্টে হাজির হয়ে অতীতের সেই ঘটনা নিয়ে মুখ খোলেন শিল্পা। তিনি জানান, ধারাবাহিকটি ছাড়ার পর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তার বিরোধ চরমে পৌঁছে এবং তখন নিজেকে রক্ষা করার জন্য অন্য কোনো পথ খুঁজে পাননি।

শিল্পা বলেন, ‘অনেকে হয়ত বিষয়টি জানেন না, আমি আজ সত্যিটা বলতে চাই। প্রযোজকের বিরুদ্ধে আমি যৌন হয়রানির মামলা করেছিলাম, কারণ তখন আমার সামনে আর কোনো রাস্তা খোলা ছিল না। পরে বিষয়টির মীমাংসা হয় এবং আমি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসি।’

শিল্পা শিন্ডে। ছবি: ফেসবুক

শিল্পা শিন্ডে। ছবি: ফেসবুক

শিল্পা বলেন, ‘আজ আমি প্রথমবারের মতো স্বীকার করছি, অভিযোগটি মিথ্যা ছিল। পুলিশে অভিযোগ দিতে গেলে আমাকে বলা হয়েছিল বিষয়টি শক্তভাবে লিখতে হবে। আমি আইনে পড়াশোনা করেছি, তাই পুরো বিষয়টি বুঝেই করেছিলাম। এখন আমি খোলাখুলি বলছি, অভিযোগটি সত্য ছিল না।’

তিনি আরও জানান, অভিযোগ করার পর প্রযোজকদের বড় অংশ তার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়, বকেয়া পারিশ্রমিকও পরিশোধ করা হয়।

২০১৬ সালে ‘ভাবিজি ঘর পর হ্যায়’ ছাড়ার পর শিল্পা শিন্দে, প্রযোজক সঞ্জয় কলি এবং বিনাইফার কলির মধ্যে তীব্র বিরোধ দেখা হয়। অভিনেত্রীকে ‘অপেশাদার’ আখ্যা দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়। অন্যদিকে শিল্পাও প্রযোজকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন, যার মধ্যে যৌন হয়রানির অভিযোগ সবচেয়ে আলোচিত। সূত্র: হিন্দুস্থান টাইমস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর