বাউফলে বিদ্যুতষ্পৃষ্টে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু বাউফলে বিদ্যুতষ্পৃষ্টে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন

বাউফলে বিদ্যুতষ্পৃষ্টে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২৩৭ সময় দর্শন
মোঃ ইয়াকুব আলী মোল্লা (রুবেল) বাউফল প্রতিবেদক।।
পটুয়াখালীর জেলার বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে পল্লী বিদ্যুৎ লাইনের সংযোগ স্থাপনের কাজ করতে গিয়ে মোঃ আল আমিন (২৫) নামে এক শ্রমিকের বিদ্যুতষ্পৃষ্টে মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে ।
শুক্রবার (১১জুন)সকাল সাড়ে ১০ টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরনিমদী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আল আমিন (২৫) পিতার নাম মোঃ সোহেল হোসেন,ঝালকাঠীর সদর উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামে তাদের বসবাস। সে ঠিকাদারী প্রতিষ্ঠানে লাইনম্যান হিসেবে কর্মরত ছিল।
জানা গেছে, শুক্রবার দিন সকালে শ্রমিক মোঃ আল আমিন চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরনিমদী এলাকার বিদ্যুৎ লাইনের সাত নম্বর খুটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান । ওই কাজের সুপারভাইজারের দায়িত্বে ছিলেন একই এলাকার মোঃ নাঈম নামের এক ব্যাক্তি।
পল্লী বিদ্যুৎ বাউফল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ সোহরাব হাছান জানান, বিদুৎ লাইন বন্ধ না করে কাজ করতে গিয়ে এমন দূর্ঘটনা ঘটেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ওই লাইনে বিদ্যুৎ বন্ধের জন্যও আমাদেরকে জানায়নি,জানালে হয়তো এমন মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে বেঁচে যেত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর