হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩১ সময় দর্শন

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার একদিনের মাথায় আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে স্পষ্ট অগ্রগতির অভাব এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে এমন আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক তেলবাজারে।

সোমবারের লেনদেনে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৪২ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৬ সেন্ট বা ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের ধারণা, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে আরও পরিষ্কার বার্তা না পাওয়া পর্যন্ত আন্তর্জাতিক তেলবাজারে মূল্য ওঠানামা অব্যাহত থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর