রংপুরে নিখোঁজের এক দিন পর পাটক্ষেতে মিললো মেয়ে শিশুর লাশ রংপুরে নিখোঁজের এক দিন পর পাটক্ষেতে মিললো মেয়ে শিশুর লাশ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

রংপুরে নিখোঁজের এক দিন পর পাটক্ষেতে মিললো মেয়ে শিশুর লাশ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৪ সময় দর্শন

রংপুরে নিখোঁজের এক দিন পর পাটক্ষেত থেকে সানজিদা নামের ৯ বছরের এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের ধারণা ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে তারাগঞ্জের আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের সেচ ক্যানেলের পাশের পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সানজিদা স্থানীয় একটি কিন্ডার গার্টেন মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা সাইদুল ইসলাম একজন কৃষক।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (১৯ জুন) বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলাধুলার পর নিখোঁজ হয় সানজিদা। খুঁজে না পাওয়ায় সারারাত ধরে মাইকিং করা হয়। দুপুরে ওই পাটক্ষেতে কাজ করতে যাওয়া এক ব্যক্তি লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

সংবাদ সংগ্রহ

লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরির সময় উপস্থিত থাকা শিশুটির এক আত্মীয় জানান, শিশুটির গোপনাঙ্গে রক্তের দাগ দেখতে পেয়েছেন তারা। তার ধারণা ধর্ষণের পর নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে।

তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, ‘এরই মধ্যে আমরা ময়নাতদন্ত শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি। প্রতিবেদনের পর বলা যাবে কি কারণে এ ঘটনা ঘটেছে। রাতের মধ্যেই মামলা হবে এবং আমরা আসামি গ্রেফতার করতে পারবো বলে আশা করছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর