ঘরেই তৈরি করুন সুস্বাদু কাঁঠালের হালুয়া ঘরেই তৈরি করুন সুস্বাদু কাঁঠালের হালুয়া – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

ঘরেই তৈরি করুন সুস্বাদু কাঁঠালের হালুয়া

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৫ সময় দর্শন

বিকেলের নাস্তা মানেই ভিন্ন স্বাদের কিছু খোঁজা। সুজি বা বুটের হালুয়া প্রায় সবারই পরিচিত ও জনপ্রিয়। তবে এই পরিচিত স্বাদের ভিড়ে কাঁঠালের হালুয়া হতে পারে একটি ব্যতিক্রমী ও আকর্ষণীয় সংযোজন।

গ্রীষ্মের অন্যতম জনপ্রিয় ফল কাঁঠাল শুধু ফল হিসেবে নয়, রান্নার জগতেও এর রয়েছে দারুণ ব্যবহার। বিশেষ করে পাকা কাঁঠাল দিয়ে তৈরি হালুয়া তার স্বাদ ও ঘ্রাণে সহজেই মন জয় করতে পারে। অতিথি আপ্যায়ন কিংবা বিকেলের নাশতা যে কোনো সময়েই এই পদ হতে পারে একটি দারুণ পছন্দ। অল্প কিছু সহজ উপকরণ আর সামান্য সময়েই তৈরি করা যায় সুস্বাদু কাঁঠালের হালুয়া, যা সাধারণ ডেজার্টকে করে তোলে আরও বিশেষ।

কাঁঠালের হালুয়ার রেসিপি

উপকরণ:

পাকা কাঁঠাল (বীজ ছাড়া) – ২ কাপ

দুধ – ১ কাপ

চিনি – ১/২ থেকে ৩/৪ কাপ (স্বাদ অনুযায়ী)

ঘি – ২–৩ টেবিল চামচ

এলাচ গুঁড়া – ১/২ চা চামচ

কাজু/কিশমিশ – ইচ্ছামতো

বানানোর পদ্ধতি

প্রথমে পাকা কাঁঠালের কোয়া থেকে বিচি ও আঁশ ভালোভাবে আলাদা করে মিহি করে চটকে বা ব্লেন্ড করে নিন। এরপর একটি প্যানে ঘি গরম করে কাঁঠালের পেস্ট দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ নাড়তে থাকুন। ধীরে ধীরে এতে দুধ, চিনি, এলাচ গুঁড়া, কিশমিশ এবং চাইলে কনডেন্স মিল্কও যোগ করতে পারেন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেড়ে রান্না করতে থাকুন। মিশ্রণটি ধীরে ধীরে ঘন, আঠালো এবং প্যান থেকে আলাদা হয়ে আসতে শুরু করলে চুলা বন্ধ করে দিন। ঠাণ্ডা হলে ওপরে কাজু ও পেস্তা বাদাম ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু কাঁঠালের হালুয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর