মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন ধন্যবাদ মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন ধন্যবাদ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন ধন্যবাদ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৯ সময় দর্শন

মালয়েশিয়া সফরকে ঘিরে উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতে ওয়ান ইসমাইলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৩ জুন) সামাজিক মাধ্যমে দেয়া একটি পোস্টে তিনি বলেন, মালয়েশিয়া সরকার ও জনগণের বন্ধুত্ব, আন্তরিকতা এবং সদিচ্ছায় তিনি ও তার স্ত্রী ড. জুবাইদা রহমান গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে, যা দুই দেশের সহযোগিতা, সমৃদ্ধি ও আঞ্চলিক অগ্রগতির যৌথ অঙ্গীকারের ভিত্তিতে গড়ে উঠেছে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ-মালয়েশিয়ার এই সম্পর্ক বহু দশক পুরনো, যা শুরু হয়েছিল তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়কাল থেকে।

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের সঙ্গেও সাক্ষাতের সময় ও আন্তরিকতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত মূল্যবান উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বিভিন্ন খাতে সহযোগিতাকে আরও শক্তিশালী করেছে।

প্রথম রাষ্ট্রীয় সফর শেষে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন, যাতে দুই দেশের বহুমুখী অংশীদারিত্ব আরও বিস্তৃত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর