হিজলায় ধর্ষন মামলায় যুবকের যাবজ্জীবন হিজলায় ধর্ষন মামলায় যুবকের যাবজ্জীবন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

হিজলায় ধর্ষন মামলায় যুবকের যাবজ্জীবন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২৩৬ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃঃ  হিজলায় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বরিশাল জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আজাদ সোমবার বিকালে আসামির অনুপস্থিতিতেই এই আদেশ দেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

হিজলা উপজেলার বাহেরচর এলাকায় দণ্ডিত বরুণ চন্দ্র মাঝির বাড়ি । আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান বিষয়টি জানিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, বরুণ মেয়েকে বিয়ের কথা বলে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি রাজি না হলে ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর বিকেলে তাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বরুণকে বিষয়টি জানালে সে অস্বীকার করে। এরপর ২০১০ সালের ২ জুন মেয়েটির বাবা বরুণের বিরুদ্ধে হিজলা থানায় ধর্ষণ মামলা করেন।

ওই বছরের ১৯ আগস্ট উপ-পরিদর্শক (এসআই) মহসিন উদ্দিন অভিযোগপত্র জমা দেন। সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

আসামী বরুন চন্দ্র পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর