বরিশাল মেয়রের নাম ভাঙ্গিয়ে অতিরিক্ত টাকা দাবী বরিশাল মেয়রের নাম ভাঙ্গিয়ে অতিরিক্ত টাকা দাবী – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

বরিশাল মেয়রের নাম ভাঙ্গিয়ে অতিরিক্ত টাকা দাবী

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২০৬ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃ বরিশাল সিটি কর্পোরেশনের ঠিকাদারি কাজের নামে বেনামে মেয়রের নামে মোটা অংকের টাকা লেনদেনের হিসাব দেখানোর অভিযোগে প্রতারণা দায়ে আকবর উজ্জামান নামের এক ঠাকাদার ব্যাবসায়িকে আটক করেছে পুলিশ। আকবর উজ্জামান পলি কনস্ট্রাকশন নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান।বুধবার বিকেলে কোতোয়ালী থানায় এই মামলা দায়ের মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া(মামলা নম্বর-৯২)।

মামলার তদন্ত অফিসার কোতোয়ালী থানার এসআই মো. রিয়াজুল ইসলাম বলেন, আকবর উজ্জামানের সাথে তার ব্যবসায়ীক অশিংদারের সাথে পাওনা নিয়ে বিরোধ হলে শালিসী বৈঠক বসে। সেখানে সিটি মেয়রকে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা দিতে হয়েছে বলে হিসেবে উল্লেখ করে। লেনদেনে সিটি মেয়রের নাম উল্লেখ থাকায় বিষয়টি তাকে অবহিত করা হলে অভিযুক্ত আবকর উজ্জামানকে ডাকা হলে তিনি কোন প্রমাণ বা সদুত্তর দিতে পারেনি। এতে সিটি মেয়রের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় প্রতারণা ও মানহানি মামলা দায়ের করেন মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া।

তদন্ত কর্মকর্তা আরো বলেন, অভিযুক্ত আকবর উজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর