আন্ডারওয়ার এর ভিতরে ইয়াবা লুকিয়ে কারাগারে প্রবেশ কারারক্ষী আটক আন্ডারওয়ার এর ভিতরে ইয়াবা লুকিয়ে কারাগারে প্রবেশ কারারক্ষী আটক – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

আন্ডারওয়ার এর ভিতরে ইয়াবা লুকিয়ে কারাগারে প্রবেশ কারারক্ষী আটক

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৮৪ সময় দর্শন
জাঙ্গীয়ার ভিতর ইয়াবা অবিশ্বাস হলেই সত্যি এমন ঘটনা ঘটেছে গাজীপুর।গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বাইরে থেকে জাঙ্গিয়ার ভেতর ১৮৭ পিস ইয়াবা লুকিয়ে কারাগারের মূল ফটকে প্রবেশের সময় এক কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে।কারারক্ষী নাম শাহিনুর ইসলাম ধামরাই থানা বাধানগর এলাকার আব্দুল জলিলের ছেলে।
এঘটনায় ওই কারারক্ষীর বিরুদ্ধে কোনাবাড়ি থানায় মাদক আইনে মামলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিনুর ইসলাম কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

 গাজীপুর মেট্টোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘কারাগারের বাইরে থেকে আন্ডারওয়ারের ভেতর লুকিয়ে ইয়াবা ট্যাবলেট নিয়ে কারাগারের ভেতর প্রবেশ করছিলেন কারারক্ষী শাহিনুর ইসলাম। একপর্যায়ে কারাগারের মূল ফটকে দায়িত্বরত কারারক্ষীরা তাকে তল্লাশী করেন। এসময় ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে কারা কর্তৃপক্ষ খবর দিলে রাত সোয়া ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারারক্ষী শাহিনুর ইসলামকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে কোনাবাড়ি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর