আলোর পথের অগ্রযাত্রায়, কুরআন পড়ি জীবন গড়ি -০২ আলোর পথের অগ্রযাত্রায়, কুরআন পড়ি জীবন গড়ি -০২ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

আলোর পথের অগ্রযাত্রায়, কুরআন পড়ি জীবন গড়ি -০২

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২৪৭ সময় দর্শন

আলোর পথের অগ্রযাত্রায়, কুরআন পড়ি জীবন গড়ি -০২

               বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা ইব্রাহীম (إبراهيم), আয়াত: ১ থেকে ০৪.

الٓرٰ ۟  کِتٰبٌ اَنۡزَلۡنٰہُ اِلَیۡکَ لِتُخۡرِجَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوۡرِ ۬ۙ  بِاِذۡنِ رَبِّہِمۡ اِلٰی صِرَاطِ الۡعَزِیۡزِ الۡحَمِیۡدِ ۙ

উচ্চারণঃ আলিফ লাম রা- কিতা-বুন আনঝালনা-হু ইলাইকা লিতুখরিজান্না-ছা মিনাজজু লুমাতি ইলাননূরি, বিইযনি রাব্বিহিম ইলা -সিরা-তিল ‘আঝীঝিল হামীদ।

অর্থঃ আলিফ-লাম-রা; এটি একটি গ্রন্থ, যা আমি আপনার প্রতি নাযিল করেছি-যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন-পরাক্রান্ত, প্রশংসার যোগ্য পালনকর্তার নির্দেশে তাঁরই পথের দিকে।

আয়াত: ২

اللّٰہِ الَّذِیۡ لَہٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ  وَوَیۡلٌ لِّلۡکٰفِرِیۡنَ مِنۡ عَذَابٍ شَدِیۡدِۣ ۙ

উচ্চারণঃ আল্লাহিল্লাযী লাহূমা-ফিছছামা-ওয়া-তি ওয়ামা-ফিল আরদি ওয়া ওয়াইলুলিলল কাফিরীনা মিন ‘আযা-বিন শাদীদ।

অর্থঃ তিনি আল্লাহ; যিনি নভোমন্ডল ও ভূ-মন্ডলের সবকিছুর মালিক। কাফেরদের জন্যে বিপদ রয়েছে, কঠোর আযাব;

আয়াত: ৩

الَّذِیۡنَ یَسۡتَحِبُّوۡنَ الۡحَیٰوۃَ الدُّنۡیَا عَلَی الۡاٰخِرَۃِ وَیَصُدُّوۡنَ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ وَیَبۡغُوۡنَہَا عِوَجًا ؕ اُولٰٓئِکَ فِیۡ ضَلٰلٍۭ بَعِیۡدٍ

উচ্চারণঃ আল্লাযীনা ইয়াছতাহিববূনাল হায়া-তাদদুনইয়া-‘আলাল আ-খিরাতি ওয়াইয়াসুদ্দূনা ‘আন ছাবীলিল্লা-হি ওয়া ইয়াবগূনাহা-‘ইওয়াজান উলাইকা ফী দালা-লিম বা‘ঈদ।

অর্থঃ যারা পরকালের চাইতে পার্থিব জীবনকে পছন্দ করে; আল্লাহর পথে বাধা দান করে এবং তাতে বক্রতা অন্বেষণ করে, তারা পথ ভুলে দূরে পড়ে আছে।

আয়াত: ৪

وَمَاۤ اَرۡسَلۡنَا مِنۡ رَّسُوۡلٍ اِلَّا بِلِسَانِ قَوۡمِہٖ لِیُبَیِّنَ لَہُمۡ ؕ فَیُضِلُّ اللّٰہُ مَنۡ یَّشَآءُ وَیَہۡدِیۡ مَنۡ یَّشَآءُ ؕ وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ

উচ্চারণঃ ওয়ামাআরছালনা-মির রাছূলিন ইল্লা-বিলিছা-নি কাওমিহী লিইউবাইয়িনা লাহুম ফাইউদিল্লুল্লা-হু মাইঁ ইয়াশাউ ওয়া ইয়াহদী মাইঁ ইয়াশাউ ওয়া-হুওয়াল ‘আঝীঝুল হাকীম।

অর্থঃ আমি সব পয়গম্বরকেই তাদের স্বজাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছি, যাতে তাদেরকে পরিষ্কার বোঝাতে পারে। অতঃপর আল্লাহ যাকে ইচ্ছা, পথঃভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর