বরিশালে আজ থেক সকল প্রকার খাবার হোটেল-রেস্তোরা বন্ধ রাখার ঘোষণা বরিশালে আজ থেক সকল প্রকার খাবার হোটেল-রেস্তোরা বন্ধ রাখার ঘোষণা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

বরিশালে আজ থেক সকল প্রকার খাবার হোটেল-রেস্তোরা বন্ধ রাখার ঘোষণা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২০৩ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: সরকার ঘোষিত কঠোর লকডাউন’ বাস্তবায়ন করতে আজ শনিবার (০৩ জুলাই) থেকে বরিশালের সকল খাবার হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।  বিকেল ৫টার পরে ফার্মেসি ব্যতিত সকল দোকানপাটও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার দুপুরে বরিশাল সার্কিট হাউজে ‘করোনা প্রতিরোধ কমিটি’র সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওই সভায় সভাপতিত্ব করেন বরিশালে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন হায়দার।

বরিশাল জেলা প্রশাসন সূত্র জানায়- সভায় সরকার ঘোষিত লকডাউন কঠোর বাস্তবায়নে নিয়োজিত সকল বাহিনীর সমন্বয় করে কাজ করার গুরুত্ব আরোপ করা হয় এবং শনিবার থেকে বরিশাল জেলার সকল প্রকার খাবার হোটেল, রেস্তোরাঁ বন্ধ ও বিকেল ৫টার পরে ফার্মেসী ব্যতিত সকল দোকান বন্ধ ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন পিপিএম, র‌্যাব -৮ প্রতিনিধি, সেনাবাহিনী প্রতিনিধি, বিজিবি প্রতিনিধিসহ সকল বাহিনী প্রতিনিধিবৃন্দ ও জেলা কমিটির সদস্যবৃন্দ।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর