বরিশালে অক্সিমিটার কিনতে বেরহয়ে চেকপোস্টে আটক করোনা রোগী বরিশালে অক্সিমিটার কিনতে বেরহয়ে চেকপোস্টে আটক করোনা রোগী – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

বরিশালে অক্সিমিটার কিনতে বেরহয়ে চেকপোস্টে আটক করোনা রোগী

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৪৯ সময় দর্শন

নিজস্ব প্রতিনিধিঃঃবরিশালে নিজের জন্য অক্সিমিটার ক্রয় করতে বাসার বাহিরে বের হয়েছেন এক করোনা রোগী। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থামানো হয় চেকপোস্টে। বাড়ির বাহিরে বের হওয়ার কারণ জেনে ওই চেকপোস্টে উপস্থিত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান এগিয়ে আসলেন। নিজের গাড়ি পাঠিয়ে ওই রোগীর জন্য আনালেন অক্সিমিটার। ঘটনাটি ঘটেছে নগরীর নথুল্লাবাদ এলাকায়।

শুক্রবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত ওই রোগীর নাম মেহেদী হাসান। তিনি রূপালী ব্যাংকের সাগরদী ব্রাঞ্চের কর্মকর্তা এবং নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা। মেহেদী হাসানের বরাত দিয়ে উল্লেখ করা হয়, করোনা উপসর্গ দেখা দেওয়ার পর মেহেদী তার স্ত্রী ও সন্তানকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। পরে করোনা শনাক্ত হওয়ায় স্বজনরা কেউ কাছে না থাকায় মেহেদী বেশ বিপাকে পরেন। শরীরে অক্সিজেনের মাত্রা জানতে দরকার অক্সিমিটার। সেটি ক্রয় করতেই তিনি শুক্রবার সন্ধ্যায় বাহিরে বের হয়েছিলেন।

সূত্রমতে, মেহেদী নিজেই মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। নগরীর নথুল্লাবাদ বাসটার্মিনাল সংলগ্ন চেকপোস্টে জিজ্ঞাসাবাদের জন্য দাঁড় করানোর পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্যান্যরা জানতে পারেন মেহেনী করোনা পজেটিভ। পরে (নির্বাহী ম্যাজিস্ট্রেট) নিজের গাড়ি পাঠিয়ে মেহেদীর জন্য অক্সিমিটার কিনে এনে দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদীকে তার মোবাইল ফোন নম্বর দিয়েছেন। যেকোনো ধরনের সহযোগিতার জন্য তাকে কল করতে বলেছেন। অক্সিমিটার হাতে পেয়ে ব্যাংক কর্মকর্তা মেহেদী হাসান বাসায় ফিরে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর