পটুয়াখালীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষা কর্মকর্তা নিহত পটুয়াখালীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষা কর্মকর্তা নিহত – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

পটুয়াখালীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষা কর্মকর্তা নিহত

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৯৮ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদক::পটুয়াখালীর দুমকি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাগরিকা রাহা (৪০) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।শনিবার (০৩ জুলাই) বিকালে তিনি মৃত্যুবরণ করেন। দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গত সোমবার অফিস শেষে বিকেল সাড়ে ৫টায় মোটরসাইকেলযোগে পটুয়াখালীর বাসায় যাওয়ার পথে সাগরিকা রাহা তেলিখালী ব্রিজ অতিক্রমকালে রাস্তায় ছিটকে পড়েন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন। পরের দিন মঙ্গলবার তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন।

ঢাকার ইবনে সিনা হাসপাতালে তার অস্ত্রপচার হয়। পরে শনিবার বিকালে তিনি মারা যান। সাগরিকা রাহার বাবার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এবং স্বামীর বাড়ি কলাপাড়া পৌর শহরে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর