করোনা উপ্সর্গ নিয়ে ১৩ জেলায় ১২৮ জনের মৃত্যু হয়েছে করোনা উপ্সর্গ নিয়ে ১৩ জেলায় ১২৮ জনের মৃত্যু হয়েছে – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

করোনা উপ্সর্গ নিয়ে ১৩ জেলায় ১২৮ জনের মৃত্যু হয়েছে

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২২৯ সময় দর্শন

গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনা, যশোরসহ ১৩ জেলায় ১২৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৬৬ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে ৬২ জন। কঠোর লকডাউনেও দেশজুড়ে সংক্রমণ বেড়েই চলেছে।

রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছে ২ জন আর বাকি ১০ জনই উপসর্গে মারা গেছে। মারা যাওয়াদের মধ্যে ৬ জনই রাজশাহীর।

এদিকে, খুলনার ৩ হাসপাতালে মারা গেছে ১৫ জন। এদের মধ্যে করোনায় ১৪ আর উপসর্গে ১ জন। যশোরে করোনায় সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছে ৭ জন আর উপসর্গ নিয়ে ১০ জন।

মৃত্যু বাড়ছে টাঙ্গইলেও। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে করোনায় ৪ আর উপসর্গে ৭ জন মারা গেছে। ময়মনসিংহে করোনায় মারা গেছে ৬ আর উপসর্গে ৫ জন।

এদিকে, চট্টগ্রামে ৬ ও কুষ্টিয়া মেডিকেলে করোনার মৃত্যু হয়েছে ৫ জনের। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জনই মারা গেছে উপসর্গে। ঝিনাইদহে মারা গেছে ৮ জন। এদের মধ্যে উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুরে করোনায় ৩ ও উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনা আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে দেশের অধিকাংশ জেলা করোনার ভয়াবহতার ঝুঁকিতে রয়েছে। নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনায় নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক রোগতাত্ত্বিক বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৪০টিই সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর