নাইজেরিয়ার কাদুনা রাজ্যের একটি আবাসিক বিদ্যালয়ে বন্দুকধারীদের হামলার পর থেকে ১৪০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের অপহরণ করে নিয়ে গেছে বন্দুকধারীরা। গত ডিসেম্বেরের পর থেকে নাইজেরিয়ার ওই অঞ্চলের বিদ্যালয়ে হামলা চালিয়ে অপহরণের এটা দশম ঘটনা। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কাদুনা রাজ্যের দক্ষিণাঞ্চলে বেথেল ব্যাপ্টিস্ট হাইস্কুলে ছাত্রাবাসে হামলা চালায় বন্দুকধারীরা।
রাতভর চালানো হামলায় ওই বিদ্যালয়ের ১৪০ শিক্ষার্থী অপহরণ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একজন শিক্ষিকাসহ ২৬ জনকে। ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের একজন রেভারেন্ড জন হায়াব বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ২৫ জন শিক্ষার্থী পালিয়ে আসতে পেরেছে। তাদের মধ্যে তার ১৭ বছরের ছেলেও রয়েছে। জন হায়াবের ভাষ্যমতে, স্কুলে ১৮০ জনের মতো শিক্ষার্থী ছিল।
তারা পরীক্ষায় বসার প্রক্রিয়ার মধ্যে ছিল। ওই বিদ্যালয়ের শিক্ষক ইমানুয়েল পল বলেন, ‘আমাদের ১৪০ জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। মাত্র ২৫ জনকে উদ্ধার করা গেছে। আমরা এখনো জানি না শিক্ষার্থীদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে।’ তবে কাদুনা রাজ্যের পুলিশের মুখপাত্র মুহাম্মদ জালিগে হামলার ঘটনা নিশ্চিত করলেও ঠিক কতজন অপহরণ হয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
তিনি বলেন, ‘অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান চলছে।’ এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। মুক্তিপণ চাওয়া হয়নি। তাদের সঙ্গে নিয়ে গেছে একজন নার্সের এক বছর বয়সী এক শিশুকেও। স্থানীয় সময় রোববার ভোরে সেখানকার ন্যাশনাল টিউবারকিউলোসিস অ্যান্ড লেপ্রোসি সেন্টার হাসপাতালে এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।
Leave a Reply