গৌরনদীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার গৌরনদীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

গৌরনদীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২১৪ সময় দর্শন

বরিশাল প্রতিনিধিঃঃবরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা চেকপোস্ট এলাকায় মঙ্গলবার বিকেলে পুলিশ ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই দিন মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।

গৌরনদী মডেল থানা পুলিশের ওসি মোঃ আফজাল হোসেন জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় করোনাকালীন বিধিনিষেধ কার্যকর করতে একদল পুলিশ দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেজনক ভাবে ঘোরাফেরা করায় পুলিশ দুই যুবককে আটক করে তাদের দেহ তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেপ্তার জসিম বেপারী (৩৫) বানরীপাড়া উপজেলার কচুয়া গ্রামের মফিজ বেপারীর ছেলে এবং শহিদুল ইসলাম (৪৫) মাদারীপুর জেলার সদর উপজেলার খোয়াজপুর গ্রামের জয়নাল বালীর ছেলে।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর