মেয়েকে ধর্ষনের দায়ে বাবা গ্রেফতার মেয়েকে ধর্ষনের দায়ে বাবা গ্রেফতার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

মেয়েকে ধর্ষনের দায়ে বাবা গ্রেফতার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২০৩ সময় দর্শন

অনলাইন ডেস্কঃঃ শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক বাবাকে আটক করেছে কক্সবাজারের মহেশখালী থানার পুলিশ। আটক ব্যক্তির নাম শফি আলম (৪৫)। মঙ্গলবার (৬ জুলাই) রাতে জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে দশটায় কক্সবাজারের মহেশখালী থানাধীন এক কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান সেখানে একজন বাবা তার ১৩ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণ করছে। শিশুটির মা বেঁচে নেই এবং তিনি তাদের প্রতিবেশী।

ভুক্তভোগী শিশুটি যৌন নিপীড়নের বিষয়টি প্রথমে তার ভাইকে জানায়, পরে তার ভাই এসে তাদের জানালে তারা আইনি সহায়তার জন্য ৯৯৯ এ ফোন করেন। ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি মহেশখালী থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানায়।

মহেশখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে মহেশখালী থানার এসআই সেলিম রেজা তিনি ঘটনাস্থল থেকে অভিযুক্ত শফি আলমকে আটক করে থানায় নিয়ে এসেছেন। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর