গৌরনদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার গৌরনদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

গৌরনদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২২৫ সময় দর্শন

নিজস্ব প্রতিবেদকঃঃবরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর গাইনেরপার নামক স্থান থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গৌরনদী হাইওয়ে থানা সড়ক দুর্ঘটনায় মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে এলাকাবাসী বিষয়টি ক্ষতিয়ে দেখার দাবি জানিয়েছে। এর আগে ওই এলাকায় আরো চারটি অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার হয়েছে।

আজ বুধবার সকালে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার রাত ১০টার সময় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করেছি। আমরা এখনো লাশ ময়নাতদন্তের জন্য পাঠাইনি। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে। লাশ শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত হলে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর