ঝালকাঠি জেলার নলছিটি পৌর এলাকার লকডাউন বাস্তবায়নে পৌর মেয়রের উদ্যোগে আলোচনা সভা  ঝালকাঠি জেলার নলছিটি পৌর এলাকার লকডাউন বাস্তবায়নে পৌর মেয়রের উদ্যোগে আলোচনা সভা  – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

ঝালকাঠি জেলার নলছিটি পৌর এলাকার লকডাউন বাস্তবায়নে পৌর মেয়রের উদ্যোগে আলোচনা সভা 

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৩৭ সময় দর্শন

ঝালকাঠি জেলার নলছিটি পৌর এলাকার লকডাউন বাস্তবায়নে পৌর মেয়রের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে করণীয় বিষয় সম্পর্কে নলছিটি পৌরসভার উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ জুলাই বৃহস্পতিবার সকাল সারে ১১টায় পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনার্দন দাস, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ, বীর মুক্তিযোদ্ধা ও পৌর কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল, পৌরসভার সচিব রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক তালুকদার,মুক্তিযোদ্ধা আব্দুল মালেক তালুকদার, কাউন্সিলর ফিরোজ আলম খান, কাউন্সিলর শহিদুল ইসলাম টিটু, শ্রমিক লীগ সভাপতি পারভেজ হোসেন হান্নান, সাধারণ সম্পাদক রিপন হোসেন, সাংবাদিক মিলন কান্তি দাস,এইচ এম সিজার,মুঃ মনিরুজ্জামান , মোহম্মদ মিজানুর রহমান,আমির হোসেন, কাউন্সিলর দিলরুবা বেগম প্রমুখ।
সভায় পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খাঁন বলেন করোনা পরিস্থিতি দিনদিন ভয়াবহ অবস্থায় চলে যাচ্ছে। মানুষ সরকারি বিধিনিষেধ মানছে না। সচেতন না হয়ে এরা চোর পুলিশ খেলা খেলছে। উপজেলা প্রশাসন আমাদের সাথে সমন্বয় করছেন না। তাঁরা আমাদের সাথে যোগাযোগ রেখে একযোগে কাজ করলে করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সভায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাই একযোগে কাজ করার কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর