বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন পিটার হাস বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন পিটার হাস – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন পিটার হাস

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২০৩ সময় দর্শন
মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক পিটার ডি হাসকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সিনিটে এই মনোনয়ন চূড়ান্ত হলে ঢাকা দূতাবাসে আর্ল আর মিলারের স্থলাভিষিক্ত হবেন তিনি। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশের পাশাপাশি ভারত, চিলি ও মোনাকোতেও নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিয়েছেন বাইডেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তিনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফরাসি ও জার্মান ভাষায় দক্ষ হাস কূটনীতিক হিসেবে ভারতের মুম্বাইসহ আরও চারটি মিশন বা কনস্যুলার সার্ভিসে কাজ করেছেন। ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ে থেকে আন্তর্জাতিক ও জার্মান বিষয়ে স্নাতক হাস লন্ডন স্কুল অফ ইকোনমিকস থেকে পলিটিকস অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমি অ্যান্ড কম্পারেটিভ গভর্নমেন্ট বিষয়ে এমএসসি করেছেন। উল্লেখ্য, প্রেসিডেন্ট বাইডেন ভারতের রাষ্ট্রদূত হিসেবে এরিক গার্সেটি, চিলির জন্য বার্নাডেট মিহান, মোনাকোর জন্য ক্যাম্পবেল বাওয়ারকে মনোয়ন দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর